Tasneem Zaman Labeeb
← Writing
January 16, 2019 · 1 min read

আত্মবিস্মৃত

আমি জানি,আমি কখনোই কোনো ঢেউ নই,
কোনো হৃদয় উপকূলেই না।
ভয় নেই,আমি কখনোই ভাসিয়ে নিয়ে যাবো না।
আমি জানি,আমি কখনোই ঝড় তুলতে পারিনি হঠাৎ,
আরশিতে আরতি আমার,
প্রতিফলিত পাথরে।
অথচ আমি বহমান গভীরতম বিন্দু।
সর্বগ্রাসী শবাহারী ঢেউয়েরা যখন তোমাকে ভাসিয়ে নিয়ে যায়,
নষ্ট করে অস্তিত্বের সবশেষ বিন্দুটুকু,
তখন কেন আসতে চাও?ধ্রুবক হয়ে?
তখন কেন আহত অবাক ডানা মেলো এই নীলিমায়?