Tasneem Zaman Labeeb
← Writing
May 15, 2019 · 1 min read

অনুচ্চারিত সপ্তদীপায়

অন্তরীৎ অনুচ্চারিত সময়ে যত কথামালা ভেঙেচুরে যায়,
আমার প্রতি পদক্ষেপ তখন ভুল বলে বিবেচিত হয়।
 অনুরুদ্ধ অলস বসন্তে গা ভাসানোর সুযোগ নেই,
আর ঋণাত্বক তাপমাত্রায় আমি যদি স্যুররিয়েলিজমের নিয়ম মেনে,
 পাখির ডাকে ঘুম থেকে কায়রো বা রেড স্কয়ার মোড় থেকে জেগে উঠি-
সেটাও ভুল হওয়াই স্বাভাবিক।
অথবা ভুলে গেলে যত গাণিতিক আবেগ বা ভাবালুতায়।
বিমূর্তে বৈধর্মে তারা আরো একবার শাস্তি পাবে।
একলপ্ত ভালোবাসায় ছেদ পড়তে থাকে।
সেখানে চিরাচরিত নিয়মে আমি অনুপস্থিত।
অনুপস্থিতা যদি জানান দেয় অস্তিত্বের,
তবে সেই মায়ায় আমি আরো একবার ডুবতে রাজি।
মরতে রাজি।
তীব্র আকাশে এই নীল হতে থাকা মৃত্যুর রঙ বেগুনি হতে থাকে। ব
রোন্মুখ জ্যোতিষ তখন আমার প্রাগৈতিহাসিক মৃত্যুযোগ ঘোষণা করে।
এই সুন্দর সপ্তদীপায় আমি আরো একবার নেই।
সুরধনী যোনিতে জঠর স্পর্শে আমার অনস্তিত্ব ঘোষিত হয়।
মৃত পুকুরে বাঁচতে, বাঁচাতে, বেঁচে-
 যখন তারা অহংকারে পদভারিত,
তখনও আমি রাজি অশান্ত দুর্বিনীত সমুদ্রে ভাসিয়ে দিতে রাজি;
এই ঔদ্ধত্যপূর্ণ মৃত শরীর।